ইন্টারনেটের প্রসারের সাথে সাথে ইকমার্স (Ecommerce) ওয়েবসাইট তৈরির
প্রবণতা প্রতিনিয়তই বাড়ছে। আমাদের দেশে যদিও অনলাইনে কেনাকাটার প্রচলন
তেমনভাবে শুরু হয়নি তবে অদূর ভবিষ্যতে যে সবাই এতে অভ্যস্থ হয়ে পড়বেন তা
সহজেই অনুমান করা যায়। ইউরোপ, আমেরিকায় ইকমার্স ওয়েবসাইট তৈরির চাহিদা
কতটুকু তা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে একটু লক্ষ্য করলেই উপলব্ধি করা
যায়। প্রোগ্রামিং এর মাধ্যমে নিজে একটি পূর্ণাঙ্গ ইকমার্স সাইট তৈরি করা
প্রকৃতপক্ষেই অত্যন্ত দুরহ কাজ। এর সাথে নানা সূক্ষ ও স্পর্শকাতর বিষয়
জড়িত। আশার কথা হচ্ছে ওপেন সোর্সের কল্যাণে অত্যন্ত উন্নতমানের ইকমার্স
সাইট বিনামূল্যে পাওয়া যায়, যা দিয়ে কোন প্রোগ্রামিং ছাড়াই একটি ইকমার্স
সাইট দাঁড় করানো মাত্র কয়েক ঘন্টার কাজ। তবে বলা বাহুল্য সাইটের টেম্পলেট
পরিবর্তন করতে এবং এতে বিশেষ কোন ফিচার যোগ করতে প্রোগ্রামিং এর প্রয়োজন
রয়েছে। তারপরও সবধরনের ফিচারযুক্ত একটি পূর্ণাঙ্গ ইকমার্স সাইট তৈরি করতে
কয়েক মাসের পরিবর্তে মাত্র কয়েক দিনেই ক্লায়েন্টকে তৈরি করে দেয়া যায়।
ম্যাজেন্টো (Magento) সেরকমই একটি ইকমার্স সাইট তৈরির স্ক্রিপ্ট। এটি PHP এবং MySQL দিয়ে তৈরি করা হয়েছে
No comments:
Post a Comment